, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব সিলেট থেকে রোহিঙ্গা যুবক আটক লাফার্জের বিরুদ্ধে ষড়যন্ত্র, ঠিকাদারি না পেয়ে মামলা লাফার্জহোলসিম এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ: এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও

সিলেটে দুই সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যসহ নিহত ২, আহত ২২

সিলেটের জৈন্তাপুরে সিলেট–তামাবিল মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক আনসার সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত হেমু করিচর ব্রিজ ও হরিপুর ৭ নম্বর কূপ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে হেমু করিচর ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির হেলপার মো. জিহাদ (২০) নিহত হন। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজিগঞ্জ (পার্ট) গ্রামের বাসিন্দা ও এশিয়া ট্রান্সপোর্ট পরিবহনের কর্মী ছিলেন। এ ঘটনায় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঢাকা থেকে জাফলংগামী বাসটি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

অন্যদিকে, দুপুর ১২টার দিকে সিলেট–তামাবিল সড়কের হরিপুর ৭ নম্বর কূপের সামনে হাইয়েস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ ঘটে। এতে নিয়ন্ত্রণ হারানো হাইয়েস গাড়িটি রাস্তার পাশে থাকা সিলেট গ্যাস ফিল্ডের ৭ নম্বর কূপে কর্মরত আনসার সদস্য মোস্তফা মিয়াকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন, যাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানা ও তামাবিল হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পর সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে গেলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হয়েছে।

এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেটে দুই সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যসহ নিহত ২, আহত ২২

প্রকাশের সময় : ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫