, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব সিলেট থেকে রোহিঙ্গা যুবক আটক লাফার্জের বিরুদ্ধে ষড়যন্ত্র, ঠিকাদারি না পেয়ে মামলা লাফার্জহোলসিম এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ: এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও

নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে নিহত ২১ জন

সড়ক দুর্ঘটনায় প্রতি মাসে হতাহতের সংখ্যা বাড়লেও বিদায়ী নভেম্বর মাসে সারাদেশে দুর্ঘটনার সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা কমেছে। তবে এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের তথ্যে এসব তথ্য উঠে এসেছে।

সংস্থাটির হিসাব অনুযায়ী, নভেম্বর মাসে সারাদেশে সড়কপথে ৫২৬টি দুর্ঘটনায় ৫০৭ জন নিহত এবং ৮৯৯ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৪৪টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৪০ জনের। নৌপথে ৭টি দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন এবং এখনও ৪ জন নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৭৭টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৫৩ জন এবং আহত হয়েছেন ৯০০ জন।

এই মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ৮৯ জন আহত হন। যদিও সংখ্যার দিক থেকে এটি সারাদেশের তুলনায় কম, তবুও বিভাগভিত্তিক হিসাবে সিলেটেই সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার হার ছিল সবচেয়ে বেশি। নভেম্বর মাসে ১৯৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২০১ জন নিহত ও ১৭১ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার প্রায় ৩৯ শতাংশ। এছাড়া ঢাকা বিভাগে ১৫৫টি সড়ক দুর্ঘটনায় ১৩২ জন নিহত ও ২৫৭ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় আক্রান্তদের মধ্যে চালক, পথচারী, নারী ও শিশুর সংখ্যাই বেশি। নিহতদের তালিকায় রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, চিকিৎসক, সাংবাদিক, শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

যানবাহনের ধরন বিশ্লেষণে দেখা গেছে, দুর্ঘটনায় জড়িত যানবাহনের মধ্যে মোটরসাইকেলের অংশ সবচেয়ে বেশি, এরপর রয়েছে ট্রাক-পিকআপ ও বাস। দুর্ঘটনার ধরন অনুযায়ী অধিকাংশ ঘটনাই গাড়ি চাপা দেওয়া ও মুখোমুখি সংঘর্ষের কারণে ঘটেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে বলেন, সড়ক নিরাপত্তা জোরদার ও দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে নিহত ২১ জন

প্রকাশের সময় : ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫