, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব সিলেট থেকে রোহিঙ্গা যুবক আটক লাফার্জের বিরুদ্ধে ষড়যন্ত্র, ঠিকাদারি না পেয়ে মামলা লাফার্জহোলসিম এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ: এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২

সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় শনিবার ও রোববার নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সক্রিয় সদস্য তায়েফ আহমদ ও মো. ফেরদৌস রহমান, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য তানজির আলী, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবিদুর রহমান আবিল, মুমিনুল ইসলাম মুমিন এবং মহানগর যুবলীগের সক্রিয় সদস্য তুহেল আহমদ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া সবাই বিস্ফোরক দ্রব্য, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির একাধিক মামলার আসামি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২

সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশের সময় : ০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫