, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব সিলেট থেকে রোহিঙ্গা যুবক আটক লাফার্জের বিরুদ্ধে ষড়যন্ত্র, ঠিকাদারি না পেয়ে মামলা লাফার্জহোলসিম এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ: এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও

মৌলভীবাজারে বাছুরসহ গাভি চুরি, বিধবার চোখে নেই শান্তি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের বিধবা লাকি রানী দে (৪০) আবারও দুর্বৃত্তদের শিকার হলেন। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁর গোয়ালঘরের তালা কেটে গাভি ও বাছুর চুরি করে নিয়ে যায়।

লাকি রানীর সংসারে স্বামীর অকালমৃত্যুর পর দুই মেয়ে রয়েছেন। সংসার চালাতে ও মেয়েদের লেখাপড়ার খরচ মেটাতে তিনি পাঁচটি গরু লালন-পালন করতেন। গত মার্চ মাসে চারটি গরু চুরি হওয়ার পর কানাডাপ্রবাসী এক ব্যক্তি তাঁকে একটি গাভি উপহার দেন। সেই গাভি সম্প্রতি একটি বাছুর জন্ম দেয়।

লাকি রানী কান্নাজড়িত কণ্ঠে জানান, বাছুরটি বিক্রি করে ২০-২৫ হাজার টাকা ঋণ পরিশোধের পরিকল্পনা করেছিলেন। চোর আবার পথে নামাই দিল, বললেন তিনি।

জুড়ী থানার উপপরিদর্শক মো. ফরহাদ মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চুরি হওয়া গরু ও বাছুরের খোঁজ চলছে।

লাকি রানী বলেন, সংসারের খরচ, মেয়েদের লেখাপড়া—সবই ভাবি। বেকার বসে থাকলে সংসার চলবে কেমনে?

এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

মৌলভীবাজারে বাছুরসহ গাভি চুরি, বিধবার চোখে নেই শান্তি

প্রকাশের সময় : ১২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫