, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

ইসরায়েলে এবার নতুন মিসাইল ছুড়ল ইরান

ইসরায়েলে এবার নতুন মিসাইল ছুড়েছে ইরান। দেশটির তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং সামরিক বাহিনীর এক কমান্ডারকে হত্যার দাবির পর এ হামলা হয়েছে। শুক্রবার (২০ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আকাশ প্রতিরক্ষা এসব হামলা ঠেকাতে সক্রিয় হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আকাশ প্রতিরক্ষা এসব হামলা ঠেকাতে সক্রিয় হয়েছে। এছাড়া বাসিন্দাদের নিরাপদ এলাকায় আশ্রয় নিতে বলা হয়েছে।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, ইরানের হামলায় দেশজুড়ে বিমান হামলার সাইরেন বাজছে। এর আগে ইরান থেকে নতুন করে ড্রোন হামলা চালানোর পর তার আটক করেছে ইসরায়েল। অধিকৃত গোলান হাইটসে এই হামলার পর সাইরেন বাজানো হয়েছে। এ সময় ইসরায়েলি কর্তৃপক্ষ দ্রুত বিভিন্ন এলাকায় সতর্কতা ব্যবস্থা চালু করে।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বৃহস্পতিবার (১৯ জুন) জানান যে তাদের বাহিনী অধিকৃত গোলান অঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানোর সময় একটি ড্রোন আটক করেছে। এদিকে ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং সামরিক বাহিনীর এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

শুক্রবার (২০ জুন) এক বিবৃতিতে আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানী তেহরান এবং অন্যান্য শহরে ১২৫ মিনিটব্যাপী বিমান অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)। আইএএফের ৫০টিরও বেশি যুদ্ধবিমান এ অভিযানে অংশ নিয়েছিল।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

ইসরায়েলে এবার নতুন মিসাইল ছুড়ল ইরান

প্রকাশের সময় : ০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫