, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব সিলেট থেকে রোহিঙ্গা যুবক আটক লাফার্জের বিরুদ্ধে ষড়যন্ত্র, ঠিকাদারি না পেয়ে মামলা লাফার্জহোলসিম এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ: এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু

দক্ষিণ সুরমায় টিলা কাটার সময় মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমায় টিলা কাটার সময় মাটিচাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার সিলাম ইউনিয়নের মোহাম্মদপুর পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত ওই শ্রমিকের নাম সুমন আহমদ (৩০)। তিনি সিলাম ইউনিয়নের রুস্তমপুর টিলাপাড়ার রজব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে একটি পিকআপ ভ্যানে অন্যান্য শ্রমিকের সঙ্গে মোহাম্মদপুর পশ্চিমপাড়ায় মাটি কাটার কাজে যান সুমন। মাটি কেটে গাড়িতে তুলে একটু সামনে আসার সঙ্গে সঙ্গে পার্শবর্তী একটি টিলা ধসে তার উপরে পড়লে মাটির নিচে চাপা পড়েন তিনি।

তাৎক্ষণিকভাবে মাটি সরিয়ে সুমনকে উদ্ধার করে ততক্ষণে হাসপাতালে নিয়ে যান ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য শ্রমিকরা। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসএমপির মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত

দক্ষিণ সুরমায় টিলা কাটার সময় মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময় : ০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫