, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব সিলেট থেকে রোহিঙ্গা যুবক আটক লাফার্জের বিরুদ্ধে ষড়যন্ত্র, ঠিকাদারি না পেয়ে মামলা লাফার্জহোলসিম এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ: এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু
জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

আমি বৈষম্যের শিকার : আদালতে ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন অভিযোগ করেছেন, তিনি বিচারিক বৈষম্যের শিকার হচ্ছেন।

সোমবার বিকেলে হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের বলেন, ‘ছয়টি হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরী জামিন পায়, আর আমি ৩২৩ ধারার (কাউকে আঘাত করা) মামলায় ৫ মাস ধরে জামিন পাচ্ছি না। আমি বৈষম্যের শিকার।’ এ সময় তিনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় বিকেলে সুমনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে হাজির করা হয়। তিনি নিজেই নিজের পক্ষে জামিন শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুমনকে এর আগে বেলা আড়াইটার দিকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে আনা হয়। তাঁর হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। আদালতের হাজিরা শেষে বিকেল সোয়া ৪টার দিকে তাঁকে আবার জেলা কারাগারে পাঠানো হয়।

১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন বাদী হয়ে ৯৭ জনের নাম উল্লেখসহ প্রায় ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক সমাবেশে সুমনের নির্দেশে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ আহত হন। পরে সুমনকে ঢাকায় গ্রেপ্তার করা হলে চুনারুঘাট থানার মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত

জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

আমি বৈষম্যের শিকার : আদালতে ব্যারিস্টার সুমন

প্রকাশের সময় : ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫