, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব সিলেট থেকে রোহিঙ্গা যুবক আটক লাফার্জের বিরুদ্ধে ষড়যন্ত্র, ঠিকাদারি না পেয়ে মামলা লাফার্জহোলসিম এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ: এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু

সিলেটে মোবাইল চালাতে না দেওয়ায় ১৩ বছরের কিশোরীর আত্মহত্যা

সিলেটে মোবাইল চালাতে না দেওয়ায় এক কিশোরী আত্মহত্যা করেছে। টেলিফোনের তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সে।

কিশোরীর নাম লাবিবা তানহা (১৩)। রবিবার সকালে শেখঘাট এলাকার সরকারি কলোনির বিপরীত গলির একটি বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গতকাল শনিবার ওই কিশোরীর হাত থেকে মোবাইল ফোন নিয়ে নিয়ে যান তার মা। এসময় তিনি কিছুক্ষণ তানহাকে বাথরুমে আটকে দরজা বন্ধ করে রাখেন। পরে তার বোন দরজা খুলে দেয়। পরে আজ সকালে ওই বাসার একটি লোহার পাইপের সঙ্গে টেলিফোনের তারের মাধ্যমে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোবাইল ফোন চালাতে না দেওয়ায় মায়ের শাসনে সে আত্মহত্যা করতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।

সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত

সিলেটে মোবাইল চালাতে না দেওয়ায় ১৩ বছরের কিশোরীর আত্মহত্যা

প্রকাশের সময় : ১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫