, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

বেগম খালেদা জিয়াকে জয় উৎসর্গ করলো সিলেট টাইটান্স

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৭১ পড়া হয়েছে

চলমান বিপিএলে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে সিলেট টাইটান্স। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারিয়েছে তারা। এই জয় সদ্য প্রয়াত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেছে সিলেট।

সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজি সিলেট জানিয়েছে- ‘শ্রদ্ধা ও অনুপ্রেরণার নিদর্শন’ হিসেবে ঢাকার বিপক্ষে এই জয় বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেছে সিলেট টাইটান্স।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘টিম ম্যানেজমেন্ট এই জয়কে একতা, বিশ্বাস, ধৈর্য্যের প্রতিফলন এবং এমন পারফরমেন্স বাকি ম্যাচ গুলোতে ধারাবাহিকতা ও লক্ষ্য ঠিক রেখে টাইটান্সের প্রতিযোগিতামূলক খেলার আকাঙ্ক্ষাকে দৃঢ় করেছে। জয়ের ধারাবাহিতা ও পারফরম্যান্স বজায় রাখা যা মাঠ ও মাঠের বাইরে অনুপ্রেরণা যোগাবে, সেটি মূল লক্ষ্য হিসেবে ধরে রেখেছে সিলেট।’

এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেইজে খালেদা জিয়ার ছবি দিয়ে ঢাকার বিপক্ষে জয়কে উৎসর্গ করার কথা জানিয়েছে সিলেট টাইটান্স।

তিন ম্যাচ খেলে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে সিলেট।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

বেগম খালেদা জিয়াকে জয় উৎসর্গ করলো সিলেট টাইটান্স

প্রকাশের সময় : ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬