, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

বিশ্বনাথে যাত্রীবাহী বাসের চাপায় শিশুর মৃত্যু

সিলেটের বিশ্বনাথে যাত্রীবাহী বাসের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ফাহাদ বিশ্বনাথ পৌরসভার পশ্চিম চান্দশিরকাপন গ্রামের রাসেল মিয়ার ছেলে। সে প্রথম শ্রেণির ছাত্র।

শনিবার (২০ ডিসেম্বর) সিলেটের বিশ্বনাথ-রশিদপুর সড়কের কারিকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে ফাহাদ বাইসাইকেল নিয়ে তার বাবার ব্যাবসা প্রতিষ্ঠানে যাচ্ছিল। পথে বিশ্বনাথ-রশিদপুর সড়কের কারিকোনা এলাকায় ফাহাদ তার বাইসাইকেল নিয়ে পৌঁছালে দ্রুতগামী বাস তাকে চাপা দেয়।

ঘটনাস্থল থেকে ফাহাদকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট থেকে রোহিঙ্গা যুবক আটক

বিশ্বনাথে যাত্রীবাহী বাসের চাপায় শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ১২:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫