, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

সুনামগঞ্জে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জের পৌর শহরের একটি পাঁচতলা ভবন থেকে পড়ে মনোয়ার (২৫) এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পানসী রেস্টুরেন্টের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ার সদর উপজেলার ব্রাহ্মণগাও গ্রামের সাবির আলীর ছেলে।

ভবনে কর্মরত কয়েকজন শ্রমিক জানিয়েছেন, পানসী রেস্টুরেন্টের উপরে একটি আবাসিক হোটেল নির্মাণের কাজ করছিলেন মনোয়ারসহ বেশ কয়েকজন। কাজ করার সময় মনোয়ার অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে কয়েকজন শ্রমিক তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হবে।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

সুনামগঞ্জে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময় : ০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫