, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

মৌলভীবাজারে দারুল কিরাতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ ৭ বছরের মেয়ে 

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর গ্রাম থেকে সাদিকা জান্নাত রানী (৭) নামের এক মেয়ে নিখোঁজ হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকালে এ ঘটনা হয়। রানী‍‍`র মা তাহমিনা আক্তার রাতে জুড়ী থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

পরিবার সূত্র জানায়, রানী বড়লেখা উপজেলার বিওসি কেছরিগুল দক্ষিন গ্রামের আব্দুল মালিকের মেয়ে এবং স্থানীয় ইয়াকুবিয়া ইববেদায়ি মাদরাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। সে মায়ের সাথে বাছিরপুর নানার বাড়ীতে ছিল। বুধবার সকালে নানার বাড়ী থেকে পাশের মসজিদে দারুল কেরাতে যাওয়ার জন্য বের হয়। দুপুরে বাড়ির অন্য শিশুরা ফিরে আসলেও রীনা ফিরে আসেনি। অন্য শিশুরা জানায় রীনা মসজিদেও যায়নি। পরে বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে রীনাকে পাওয়া যায়নি।

রীনা‍‍র মা তাহমিনা জানান, সকালে বাড়ী থেকে যাওয়ার সময় রীনা‍‍র পরনে গোলাপি রঙের একটি ফ্রক ও খয়েরী রঙের ওড়না পরিহিত ছিল। রিনা লম্বায় প্রায় তিন ফুট এবং গায়ের রং বাদামী। তার মুখ গোলাকার ও চুল কালো-লম্বা।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. মুরশেদুল আলম ভূইয়া রাত সোয়া এগারোটায় জিডির সত্যতা নিশ্চিত করে জানান, বাচ্চাটিকে উদ্ধার করতে আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

মৌলভীবাজারে দারুল কিরাতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ ৭ বছরের মেয়ে 

প্রকাশের সময় : ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫