, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

সুনামগঞ্জে সড়কের মাটি ভরাট করা নিয়ে দ্বন্দ্ব, ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

সুনামগঞ্জের মধ্যনগরে সড়কের মাটি ভরাট করাকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে আব্দুল গণি (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। অভিযুক্ত রুবেল মিয়ার (২৫) সম্পর্কে নিহতের ভাতিজা।

নিহত আব্দুল গণি মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে খায়রুল ইসলাম বলেন,বাড়ির সামনের সড়কে মাটি ভরাটকে কেন্দ্র করে তার বাবা আব্দুল গণি ও চাচাতো ভাই সোহেল (৩০) ও রুবেল মিয়ার (২৫) সঙ্গে কথা-কাটাকাটি হয়।এক পর্যায়ে রুবেল ও সোহেল উত্তেজিত হয়ে তার বাবা গণিকে ধারালো ছুরি দিয়ে গলায় ও হাতে আঘাত করে। পরে স্থানীয়রা তার বাবা গণিকে উদ্ধার করে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গণিকে মৃত ঘোষণা করেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সজীব রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

সুনামগঞ্জে সড়কের মাটি ভরাট করা নিয়ে দ্বন্দ্ব, ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

প্রকাশের সময় : ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫