, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

ফ্লাইট চলাচল স্থগিত, শাহাজালাল বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ২৮ ইউনিট

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, আরও যোগ দিচ্ছে আরও ১৮টি ইউনিট।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কার্গো ভিলেজের পাশে একটি অংশে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমান বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন।

তিনি বলেন, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলে ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু করা হবে।’

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে, তা এখনো জানা যায়নি। তবে আগুনের তীব্রতা কিছুটা কমেছে। দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

বিকেল পর্যন্ত বিমানবন্দর এলাকার আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। আগুনের কারণে কার্গো ভিলেজ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে যাত্রী টার্মিনাল এলাকায় পরিস্থিতি তুলনামূলকভাবে স্বাভাবিক রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে ফ্লাইট চলাচল স্বাভাবিক করা হবে।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

ফ্লাইট চলাচল স্থগিত, শাহাজালাল বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ২৮ ইউনিট

প্রকাশের সময় : ০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫