, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

সিলেটে যুবক খুন : টাকা ও মোটরসাইকেল ছিনতাই

সিলেটের গোয়াইনঘাটে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সাহেল শাহরিয়ার নামে এক যুবক।

মঙ্গলবার (১৮ মার্চ) ভোর ৫টার দিকে গোয়াইনঘাট উপজেলার রাধানগর বাজাররে পাশে এ ঘটনা ঘটে।

এসময় তাকে আঘাত করে রাস্তা ফেলে রেখে নগদ অর্থ ও মোটরসাইকেল নিয়ে যায় দুষ্কৃতিকারীরা।

হত্যাকাণ্ডের শিকার গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলিরগঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে সাহেল শাহরিয়ার।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে মোটরসাইকেল যোগে গোয়াইনঘাট থেকে জাফলং এর দিকে যাচ্ছিলেন শাহরিয়ার।

উপজেলার রাধানগর বাজারের পাশে দুষ্কৃতিকারীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে নগদ অর্থ ও মোটরসাইকেলটি নিয়ে যায়।

এ সময় দুষ্কৃতিকারীরা তাকে আঘাত করে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন- খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মরদেহে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।

ছিনতাই নাকি পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সেটি খতিয়ে দেখা হচ্ছে।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

সিলেটে যুবক খুন : টাকা ও মোটরসাইকেল ছিনতাই

প্রকাশের সময় : ১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫