, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

বিশ্বনাথে গরুচোর সন্দেহে শিশুর ওপর নির্যাতন, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ

সিলেটের বিশ্বনাথে গরুচোর সন্দেহে এক শিশুর ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। শিশুটি উপজেলার দেওকলস ইউনিয়নের মজনপুর গ্রামের দিনমজুর রোহেল মিয়ার ছেলে ওলিউর রহমান (১৪)।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে।

রোববার বিকালে দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের মেম্বার লায়েক আহমদের মটুককোনা গ্রামের বাড়িতে শিশুটির ওপর এই নির্যাতন করা হয়। পরে রাতে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে ভালো চিকিৎসা না পাওয়ায় তাকে সোমবার সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান তার বাবা।

রোহেল মিয়া জানান, তার ছেলেকে গরুচুরির অপবাদ দিয়ে মেম্বারের বাড়িতে নিয়ে নির্যাতন করে মটুককোনা গ্রামের মবশির আলীর ছেলে আব্দুল বারিকসহ (২৯) কয়েকজন। এ ঘটনায় রোহেল মিয়া থানায় অভিযোগ দেবেন বলে জানান।

এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের মেম্বার লায়েক আহমদ বলেন, আমি বাড়িতে থাকা অবস্থায় তার ওপর কোনো নির্যাতন করা হয়নি। আমি গ্রামের মুরব্বিদের কাছে রেখে অপর এক মেম্বারের বাড়িতে ইফতার মাহফিলে চলে যাওয়ার পর তার ওপর নির্যাতন করা হতে পারে।

জানতে চাইলে ওসি এনামুল হক চৌধুরী বলেন, অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তারপরেও ভিডিও দেখে আসামিদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

বিশ্বনাথে গরুচোর সন্দেহে শিশুর ওপর নির্যাতন, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ

প্রকাশের সময় : ০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫