, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

সিলেটের পথে হামজা চৌধুরী, অপেক্ষায় কোটি ফুটবল ভক্ত

এই মুহূর্তে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত নাম হামজা দেওয়ান চৌধুরী। কিছুদিন আগেই বাংলাদেশের জার্সিতে খেলা নিশ্চিত হয়েছে ইংলিশ ফুটবলের এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। অবশেষে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। লাল-সবুজের জার্সিতে খেলতে দেশে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ ফুটবলার।

সোমবার (১৭ মার্চ) সকালে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে এই লেস্টার সিটি তারকার।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানে বসা হামজার একটি ছবি শেয়ার করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন— বাফুফে। ছবিটির ক্যাপশনে লেখা, বেঙ্গল টাইগার ঘরে ফিরছেন। আরও জানতে আমাদের সঙ্গেই থাকুন।

যাত্রাপথে হামজার সঙ্গে রয়েছেন তার মা, স্ত্রী ও সন্তান। সিলেট থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে নিজ বাড়িতে যাবেন হামজা। বিকেলে হামজাকে সংবর্ধনা দেবে গ্রামবাসী।

উল্লেখ্য, আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচেই লাল-সবুজের জার্সিতে হামজাকে দেখতে অপেক্ষার প্রহর গুনছে কোটি ফুটবল ভক্ত।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

সিলেটের পথে হামজা চৌধুরী, অপেক্ষায় কোটি ফুটবল ভক্ত

প্রকাশের সময় : ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫