, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

বিয়ানীবাজারে গায়ে আগুন লাগিয়ে যুবকের আত্মহত্যা

সিলেটের বিয়ানীবাজারে নিজের গায়ে নিজেই আগুন লাগিয়ে আফজল হোসেন (২৪) নামের এক যুবকের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৫ মার্চ) ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আফজল উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের উত্তর আকাখাজনা গ্রামের ছরফর আলীর ছেলে। আফজল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে তার স্বজনরা।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার দোকান থেকে পেট্রোল কিনে নিয়ে লুকিয়ে রাখেন আফজল। এরপর রাতে কোনো একসময় নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন তিনি।

পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উজ্জামান বলেন, ‘ঘটনাটির ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

বিয়ানীবাজারে গায়ে আগুন লাগিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশের সময় : ১১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫