, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

ছাতকে ৯ বছরের শিশুকে মাদ্রাসার দ্বিতীয় তলায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ, বখাটে যুবক গ্রেফতার

  • ছাতক প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ১৬৪ পড়া হয়েছে

সুনামগঞ্জের ছাতকে মাদ্রাসায় যাওয়ার পথে নয় বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার (১৪ মার্চ) ৮ টায় উপজেলার জহিরপুর গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। মধ্যরাতে ভাঙচুর চালানো হয় অভিযুক্ত যুবকের বাড়িতে। অভিযুক্ত সাবুল মিয়া (২৫) জহিরপুর গ্রামের ছমরু মিয়ার ছেলে।

এদিকে, সাবুল মিয়া কর্তৃক শিশুকন্যা ধর্ষণের শিকারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে মধ্যরাতে কয়েশ বিক্ষুব্ধ জনতা তার তার বাড়িতে ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করলে শান্ত হন তারা।

স্থানীয়রা জানান, ধর্ষণের ঘটনাটি গোপন রেখে দিনভর আপসরফার চেষ্টা করে ব্যর্থ হন উপজেলা যুবলীগের সহ-সভাপতি বাবুল মেম্বার।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল ৮ টার দিকে জহিরপুর গ্রামের মাদ্রাসায় কোরআন শিক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ওই শিশুকন্যাকে (৯) মাদ্রাসার দ্বিতীয় তলায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সাবুল। দিনব্যাপী ধর্ষণের ঘটনা গোপন রেখে আপসরফার চেষ্টা করে ব্যর্থ হন সাবেক মেম্বার ও যুবলীগ নেতা বাবুল। রাতে বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা সাবুল মিয়ার বাড়িতে ভাঙচুর করে ও অগ্নিসংযোগের চেষ্টা চালায়। পরে ছাতক থানা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, শিশু ধর্ষণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। ভিকটিম শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

ছাতকে ৯ বছরের শিশুকে মাদ্রাসার দ্বিতীয় তলায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ, বখাটে যুবক গ্রেফতার

প্রকাশের সময় : ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫