, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান
পাচ্ছে ৭৮ হাজার ২৪১ জন শিশু

সিলেট নগরে ভিটামিন ‌‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

সিলেট নগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। ক্যাম্পেইন উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

শনিবার সকালে ধোপাদিঘির পাড়স্থ বিনোদিনী নগর মাতৃসদন কেন্দ্রে একজন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইন উদ্বোধন করেন তিনি।

এ সময় সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, বেসরকারি সংস্থা সীমান্তিকের প্রকল্প পরিচালক পারভেজ আহমদ, সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, ঊর্ধ্বতন স্বাস্থ্য পরিদর্শক ভূপাল রঞ্জন চন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সিলেট মহানগর এলাকায় ৩৬৮টি কেন্দ্রে মোট ৭৮ হাজার ২৪১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও জানান, সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে স্থায়ী, অস্থায়ী, ইপিআই ও অতিরিক্ত মিলিয়ে সর্বমোট ৩৬৮টি টিকাদান কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এর মধ্যে ইপিআই স্থায়ী টিকাদান কেন্দ্র ১টি, ইপিআই নিয়মিত টিকাদান কেন্দ্র ২৭টি, অস্থায়ী টিকাদান কেন্দ্র ২৫৯টি, ভিটামিন ‘এ’ অস্থায়ী টিকাদান কেন্দ্র ৬০টি এবং অতিরিক্ত কেন্দ্র রয়েছে ২১টি। এই ক্যাম্পেইন সফল করতে ৮৪ জন সুপারভাইজারের অধীনে মাঠ পর্যায়ে কাজ করছেন ৭৩৬ জন স্বেচ্ছাসেবী। ভিটামিন ‘এ’ পাওয়ার যোগ্য কোনো শিশু যাতে বাদ না পড়ে সে ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

পাচ্ছে ৭৮ হাজার ২৪১ জন শিশু

সিলেট নগরে ভিটামিন ‌‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

প্রকাশের সময় : ০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫