, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

জকিগঞ্জের ফুলতলী কামিল মাদ্রাসা পুকুরে মিলল শিক্ষার্থীর লাশ

সিলেটের জকিগঞ্জের বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার ছাত্রাবাসের পুকুর থেকে রিয়াজ উদ্দিন (১৮) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) পর লাশটি উদ্ধার করা হয়।

রিয়াজ মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইলাশপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে। তিনি রমজান মাসে পরিচালিত প্রয়াত ফুলতলীর পীরের দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পরিচালনাধীন দারুল কিরাতের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকাল থেকে রিয়াজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ইফতারের পর সহপাঠীরা দেখেন তার কাপড় ও সাবানদানী মাদরাসা ছাত্রাবাসের পুকুরঘাটে পড়ে রয়েছে। পরে মাদরাসা কর্তৃপক্ষ সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখতে পান রিয়াজ কয়েকজনের সঙ্গে গোসলে নেমেছিলো।

পরে সহপাঠী ও স্থানীয়রা তৎপরতা চালিয়ে রাত ৮টার দিকে রিয়াজের মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে জকিগঞ্জ থানাপুলিশ ঘটনাস্থলে যায়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, লাশের ময়নাতদন্ত হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যু নিয়ে পরিবারেরও কোনো অভিযোগ নেই।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

জকিগঞ্জের ফুলতলী কামিল মাদ্রাসা পুকুরে মিলল শিক্ষার্থীর লাশ

প্রকাশের সময় : ০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫