, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

বিশ্বনাথে বিএনপি নেতাকে কোপানোর ঘটনায় থানায় মামলা, গ্রেপ্তার ১

সিলেটের বিশ্বনাথ উপজেলায় বিএনপি নেতা ও কৃষক দলের সদস্য আব্দুল গণি মিয়াকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কুখ্যাত মাদক ব্যবসায়ী তবারক আলীকে প্রধান আসামি করে তার বিরুদ্ধে এই মামলা করা হয়। বুধবার (১২ মার্চ) আহত নেতার ছেলে মোহাম্মদ মাছুম আহমদ বাদী হয়ে বিশ্বনাথ থানায় এ মামলা (মামলা নম্বর ১০) দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, বুধবার (১২ মার্চ) রাত ৭টা ৫০ মিনিটে তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত আব্দুল গণি মিয়াকে পথরোধ করে। এ সময় প্রধান আসামি তবারক আলীর নির্দেশে চুনু মিয়া পেছন থেকে কুড়াল দিয়ে আঘাত করেন। এরপর অন্য অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকেন, যার ফলে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন— তবারক আলী, চুনু মিয়া (৪৫), সুহেল আহমদ (৩৫), জুয়েল আহমদ (৩০), রইছ আলী (৫০), শাওন আহমদ (২২), জলাল মিয়া (৩২), পংকি মিয়া (৫৫) ও ওয়াহিদ মিয়া (৩২)। এছাড়াও মামলায় আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, মামলার ৫ নম্বর আসামি রইছ আলীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

বিশ্বনাথে বিএনপি নেতাকে কোপানোর ঘটনায় থানায় মামলা, গ্রেপ্তার ১

প্রকাশের সময় : ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫