, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

শাবিতে আছিয়ার গায়েবানা জানাজা সম্পন্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাগুরায় ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে আগামী এক সপ্তাহের মধ্যেই অপরাধীদের ফাঁসি কার্যকরের দাবি জানান শাবিপ্রবি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে শিক্ষার্থীরা বলেন, আছিয়া হত্যার দায় শুধু ধর্ষকদের নয়, এই দায় বিচারহীন সমাজের। বিচারহীনতার সংস্কৃতি আমরা আর মেনে নেব না। আমরা স্পষ্টভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই, এই নরপিশাচদের ৯০ দিনে নয়, আগামী এক সপ্তাহের মধ্যেই ফাঁসি কার্যকর করুন। দেশবাসীকে প্রমাণ করে দিন, এই দেশে ধর্ষকদের জন্য কোনো জায়গা নেই। এমন শাস্তি নিশ্চিত করুন যেন ভবিষ্যতে কেউ আর কোনো নারীর প্রতি এই বর্বরতা চালানোর সাহস না পায়। যদি আপনারা তা করতে ব্যর্থ হন, তবে জনরোষ এমন পর্যায়ে পৌঁছাবে, যেখানে জনগণই বিচারের ভার হাতে তুলে নিতে বাধ্য হবে।

তারা আরও বলেন, নরপশুদের উপদ্রব বেড়ে যাওয়ার একমাত্র কারণ রাষ্ট্রের ব্যর্থতা। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় যে তিনজন পুরুষ ও একজন মহিলা জড়িত, তাদের প্রকাশ্যে ফাঁসি চাই। আমরা অ্যারেস্ট নাটক আর দেখতে চাই না। আমরা দোষীদের প্রকাশ্যে ফাঁসি চাই।

উপদেষ্টাদের উদ্দেশ্যে করে তারা আরও বলেন, অনেক সুশীলতা দেখিয়েছেন, আর আমরা সুশীলতা দেখতে চাই না। যদি বিচার না করতে পারেন, এখনই পদত্যাগ করে সসম্মানে চলে যান। আর নাহয় পদত্যাগে বাধ্য হবেন।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

শাবিতে আছিয়ার গায়েবানা জানাজা সম্পন্ন

প্রকাশের সময় : ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫