, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

১২ কোটি নয়, সিলেট সীমান্তে সর্বমোট ২১ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করলো বিজিবি

সিলেট গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ কোটি নয় মোট ২১ কোটি টাকার পণ্যের চালান জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার বিজিবির ৪৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে বুধবার সন্ধ্যায় মহানগরের আখালিয়ায় সিলেট বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় উদ্ধার হওয়ার পণ্যে বাজারমূল্য আনুমানিক ১২ কোটি টাকা।

এটি সিলেট সীমান্ত থেকে উদ্ধার হওয়া এ যাবৎকালের সর্ববৃহৎ চোরাই পণ্যের চালান বলে নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি জানায়, মঙ্গলবার বিজিবির ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্তের বিভিন্ন স্থান থেকে এ চালান জব্দ করা হয়।

জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে, বিপুল পরিমাণ শাড়ী, লেহেঙ্গা, থান কাপড়, কসমেটিক্স, জিরা, বাসমতি চাল, চিনি, কমলা, পোস্তদানা, কাজুবাদাম ও কিসমিস। যার বাজারমূল্য ২১ কোটি টাকা।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

১২ কোটি নয়, সিলেট সীমান্তে সর্বমোট ২১ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করলো বিজিবি

প্রকাশের সময় : ০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫