, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

বিশ্বনাথে একা পেয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথে ছয় বছরের শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্বনাথ থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত মোবাশ্বির আলী মৃত মজমিল আলীর ছেলে এবং বিশ্বনাথ সদর ইউনিয়নের হিমিদপুর গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী জানায়, গত ১০ মার্চ বিকেল আনুমানিক ৫টার দিকে হিমিদপুর এলাকার নিজ বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলার সময় মোবাশ্বির আলী কৌশলে অন্যান্য শিশুদের দোকানে পাঠিয়ে দেন। এরপর সে ভিকটিমকে একা পেয়ে ধর্ষণ করেন।

ধর্ষণের পর ঘটনাটি জানাজানি হলে ভিকটিমকে চিকিৎসার জন্য দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভিকটিম বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

বিশ্বনাথে একা পেয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫