, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

সিলেট নগরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৭৮ হাজার ২৪১ শিশু

জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইনে সিলেট সিটি কর্পোরেশন এলাকার ৭৮ হাজার ২৪১ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী শনিবার এ ক্যাম্পেইন পরিচালিত হবে।

মঙ্গলবার (১১/০৩/২০২৫) নগর ভবনে আয়োজিত অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়। সিলেট সিটি কর্পোরোশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার।

সভায় সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সিটি কর্পোরেশনের ২৬৭টি কেন্দ্রে মোট ৭৮ হাজার ২৪১ জন শিশুকে ভিটামিন এ ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইনে ৬ থেকে ১ বছর বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১ বছরের অধিক ও ৫ বছরের কম বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার ক্যাম্পেই সফলে সবার সহযোগিতা কামনা করেন।

সভায় সিলেট সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা অভিজিত কুমার পাল, সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুলতানা সিরাজী, বস্তি উন্নয়ন কর্মকর্তা আবুল ফজল খোকনসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

সিলেট নগরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৭৮ হাজার ২৪১ শিশু

প্রকাশের সময় : ১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫