, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান
গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি 

বিশ্বনাথ থেকে শাহপরাণ মাজারে ঘুরতে আসা নারীকে দলবদ্ধ ধর্ষণ

সিলেটে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক মানসিক ভারসাম্যহীন নারী। মঙ্গলবার সকালে সিলেট শহরতলীর ছড়ারপাড়স্থ রাবার বাগানের টিলায় ওই ঘটনা ঘটে। পুলিশ ওই নারীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেছে। খাদিমনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার আতাউর রহমান জানিয়েছেন, সকাল ৯ টায় কিছুটা মানসিক ভারসাম্যহীন ওই নারীকে রক্তাক্ত অবস্থায় বাগানে দেখতে পান শ্রমিকরা।

পরে পুলিশে খবর দিলে এয়ারপোর্ট থানার একটি দল তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানায় সোমবার বিশ্বনাথের বাসিন্দা ২৫ বছর বয়সী ওই নারী শাহপরান( র:) মাজারে ঘুরতে আসেন।

মঙ্গলবার সকালে বাড়ী ফেরার জন্য ড্রাইভার আব্দুর রহিমের লেগুনায় উঠেন। পরে আব্দুর রহিম ও তার সহযোগী রাকিব মিয়া ওই নারীকে ছড়াগাংস্থ রাবার বাগানে নিয়ে যায়। সেখানে তারা ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। দিনভর তদন্ত করে পুলিশ সন্ধায় লেগুনা ড্রাইভার উত্তর মোকামের গুল এলাকার বাসিন্দা আব্দুর রহিম ও তার সহযোগী দলইপাড়া গ্রামের রাকিব মিয়াকে আটক করে। সিলেট মহানগর পুলিশের এডিসি মিডিয়া মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন গ্রেফতার হওয়া দুজন ধর্ষণের কথা স্বীকার করেছেন।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি 

বিশ্বনাথ থেকে শাহপরাণ মাজারে ঘুরতে আসা নারীকে দলবদ্ধ ধর্ষণ

প্রকাশের সময় : ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫