, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

সিলেটে নারীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

সিলেটে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনার বিস্তারিত জানতে তদন্তে নেমেছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে মহানগরের বিমানবন্দর থানার ছড়াগাঙ এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

ওই নারী বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান বলেন, ভুক্তভোগী নারীর কাছ থেকে মৌখিকভাবে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার সত্যতা জানতে তদন্তে নেমেছে। একক, নাকি দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে, সেটাও পুলিশ জানার চেষ্টা করছে।

বিমানবন্দর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই নারী বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছেন। তিনি কিছুটা সুস্থতা বোধ করলে ঘটনার বিস্তারিত জেনে পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে অভিযুক্ত দুজনকে আটক করা হয়। তাদের বাড়ি নগরের শাহপরান থানা এলাকায়।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

সিলেটে নারীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

প্রকাশের সময় : ০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫