, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

লালাবাজারে ভাইয়ের হাতে ভাই খুন : পলাতক ঘাতক ও স্ত্রী গ্রেফতার 

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে জয়গা সম্পত্তি নিয়ে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো, দক্ষিণ সুরমা থানার লালাবাজার ইউনিয়নের ভড়াউট রাজীবাড়ি এলাকার মৃত আনফর আলীর ছেলে কামাল আহম্মদ (২৫) এবং তার স্ত্রী নিনা বেগম (২০)।

গত রবিবার (০৯ মার্চ) রাতে ঘটিকার ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন মাষ্টার বাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার রাজীবাড়ি ভড়াউট এলাকায় ভিকটিম খসরু মিয়ার সাথে বাড়ির জায়গায় ঘর নির্মাণকে কেন্দ্র করে তার মা ও ভাইদের সাথে মনমালিন্য চলছিল। ঘটনার দিন গত ২২ ফেব্রুয়ারি সকালে নাস্তা খাওয়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে কামাল আহম্মদ ভিকটিমকে স্বজোরে ধাক্কা দিলে উঠানে থাকা কড়ই গাছের সাথে লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

পরবর্তিতে তার আরেক ভাই সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করে ভর্তি করেন। পরবর্তিতে ২৪ তারিখ ভোরে কর্তব্যরত চিকিৎসক খসরু মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ভিকটিমের স্ত্রী ফাহমিদা বেগম বাদী হয়ে দক্ষিন সুরমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব জানায় গ্রেফতারকৃত ২ জনকে দক্ষিন সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

লালাবাজারে ভাইয়ের হাতে ভাই খুন : পলাতক ঘাতক ও স্ত্রী গ্রেফতার 

প্রকাশের সময় : ০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫