, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব সিলেট থেকে রোহিঙ্গা যুবক আটক লাফার্জের বিরুদ্ধে ষড়যন্ত্র, ঠিকাদারি না পেয়ে মামলা লাফার্জহোলসিম এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ: এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত

নয় দিনের ছুটিতে সিলেটে নরমাল ডেলিভারি ২৮৭টি

ঈদে নয়দিনের টানা ছুটিতে সিলেটের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে নরমাল ডেলিভারি হয়েছে ২৮৭টি । এসময়ে জেলার ১৫০ মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রায় ১২০০ নারীকে দেওয়া হয়েছে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

প্রদত্ত তথ্য মতে, ২৮ মার্চ থেকে শুরু হওয়া ঈদের ছুটিতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ ১৫০টি কেন্দ্রে গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরী সেবা দিয়ে আসছে। এসব স্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক প্রক্রিয়ায় ২৮৭ জন নারী সন্তান প্রসব করেছেন। এছাড়াও গর্ভকালীন সেবা ৭৩৯টি, প্রসবোত্তর সেবা ৪১৪ টিসহ উল্লেখযোগ্য সংখ্যক কিশোর কিশোরী ও সাধারণ রোগীকে দেওয়া হয়েছে সেবা।

পরিবার পরিকল্পনা বিভাগ আরও জানায়, সিলেট বিভাগের চার জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র ছাড়াও সিলেটে ৩৫টি, সুনামগঞ্জে ৪৬টি, মৌলভীবাজারে ২৭টি ও হবিগঞ্জে ৪২টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য প্রস্তুত রাখা হয়।

অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ্ বলেন, মহাপরিচালকের নির্দেশনায় ঈদের টানা নয়দিনের ছুটিতে যাতে মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত থাকে সে বিষয়টি মনিটরিং করা হয়েছে সার্বক্ষণিক। আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় ঈদের ছুটিতে অব্যাহত রেখেছেন সেবা।

দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

নয় দিনের ছুটিতে সিলেটে নরমাল ডেলিভারি ২৮৭টি

প্রকাশের সময় : ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫