, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব সিলেট থেকে রোহিঙ্গা যুবক আটক লাফার্জের বিরুদ্ধে ষড়যন্ত্র, ঠিকাদারি না পেয়ে মামলা লাফার্জহোলসিম এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ: এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত

সিলেটে বিলবোর্ড দেখাতে গাছের ডাল কর্তন, বিএনপি নেতার দলীয় পদ স্থগিত

সিলেট নগরে রোড ডিভাইডারে গাছের ডাল কেটে ঈদের শুভেচ্ছা বিলবোর্ড লাগানো বিএনপি নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে।

শুক্রবার (০৪ এপ্রি বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সব পদ স্থগিত ওই বিএনপি নেতা মো. আমির হোসেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগরের কয়েকটি স্থানে রোড ডিভাইডারে গাছের ডাল কেটে আপনার ঈদের শুভেচ্ছা বিলবোর্ড লাগানো হয়েছে। ফলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এতে আমির হোসেন দলীয় নির্দেশনা ও শৃঙ্খলাভঙ্গ করেছেন। বিষয়টি ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে।

আমির হোসেনের এই গর্হিত কাজের জন্য নির্দেশক্রমে আগামী তিন মাসের জন্য তাঁর প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ স্থগিত করা হলো।

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে নগরের মদিনা মার্কেট এলাকায় একটি বড় বিলবোর্ড টানান মো. আমির হোসেন। এই বিলবোর্ডের সামনে একটি গাছ থাকায় সেটি পথচারীদের দৃষ্টিগোচর করতে গাছটির সব ডালপালা কেটে দেন তিনি।

দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

সিলেটে বিলবোর্ড দেখাতে গাছের ডাল কর্তন, বিএনপি নেতার দলীয় পদ স্থগিত

প্রকাশের সময় : ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫