, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব সিলেট থেকে রোহিঙ্গা যুবক আটক লাফার্জের বিরুদ্ধে ষড়যন্ত্র, ঠিকাদারি না পেয়ে মামলা লাফার্জহোলসিম এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ: এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত

ঈদের ছুটিতেও সেবা দিয়ে যাচ্ছে সিলেটের মা ও শিশু কল্যাণ কেন্দ্র

পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটিতেও সেবা কার্যক্রম চালু রেখেছে সিলেট মা ও শিশু কল্যাণ কেন্দ্র।

পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো: নিয়াজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে দক্ষিণ সুরমা উপজেলার অতিরবাড়িতে অবস্থিত সিলেট জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং অন্যান্য সকল স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো ঈদুল ফিতরের ছুটি চলাকালীন মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনার অত্যাবশ্যকীয় সকল সেবা চালু রেখেছে।
গত ২৬ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরী সেবাসহ গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে কেন্দ্রগুলোতে। ঈদের ছুটিতে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা পেয়ে সেবাগ্রহীতারা ভীষণ খুশি।

সিলেট পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মো: নিয়াজুর রহমান জানান, মা ও শিশু যাতে সার্বক্ষণিক সেবা পান সে লক্ষেই আমরা এই নির্দেশনা দিয়েছেন। কারণ সবার উর্দ্ধে মানব সেবা। আমার কর্মীরা সবসময় সেবা দিতে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

সিলেট জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে, মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা: ইসরাত জাহান এর তত্ত্বাবধানে ঈদের ছুটির সময়ে গত ২৬ মার্চ থেকে ৩১ মার্চ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ৭টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। মেডিকেল অফিসার ক্লিনিক ডা: ইসরাত জাহান পরিবারসহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের আবাসিক ভবনে বসবাস করছেন এবং দায়িত্বরত পরিবার কল্যাণ পরিদর্শিকাগণ ও আবাসিক ভবনে বসবাস করেন। জানা গেছে এখানকার মা এবং নবজাতক সবাই সুস্থ আছেন। ঈদের ছুটিতে সেবা পেয়ে তারা সন্তুষ্ট।

দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

ঈদের ছুটিতেও সেবা দিয়ে যাচ্ছে সিলেটের মা ও শিশু কল্যাণ কেন্দ্র

প্রকাশের সময় : ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫