, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব সিলেট থেকে রোহিঙ্গা যুবক আটক লাফার্জের বিরুদ্ধে ষড়যন্ত্র, ঠিকাদারি না পেয়ে মামলা লাফার্জহোলসিম এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ: এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত

সিলেটে মোবাইলের ডিসপ্লেসহ ১ কোটি ৭৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটে প্রায় ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেছে বিজিবি।

বিজিবি জানায়, বৃহস্পতিবার সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় সংগ্রাম, দমদমিয়া, লবিয়া, কালাইরাগ, তামাবিল, বাংলাবাজার, শ্রীপুর এবং বিছনাকান্দি বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে ভারতীয় মোবাইল ডিসপ্লে, মেলনোর ক্রিম, ক্লোবিটা ক্রিম, গোমেলা ক্রিম, ফোমিং ফেস ওয়াশ, স্কিন সানরাইজ ক্রিম, আল্ট্রা ব্রাইট ক্রিম, স্কিন সাইন ক্রিম, হোয়াইট টোন ক্রিম, চকলেট, ক্লোপ জি ক্রিম, হেয়ার ফল সিরাম, চিনি, গ্লোটাবেট সি ক্রিম, সানস্কিন জেল, গরু, শুটকি, সুপারি, বিয়ার, মদ ও বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ইজিবাইক আটক করে। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৭৪ লাখ ২৬ হাজার ৫০ টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

সিলেটে মোবাইলের ডিসপ্লেসহ ১ কোটি ৭৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশের সময় : ০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫