, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

সিলেটের চাঁদাবাজীর বিরুদ্ধে বিক্ষোভের সময় পুলিশের ওপর হামলা, যুবক গ্রেপ্তার

সিলেট নগরের জিন্দাবাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) রাতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়।

গ্রেপ্তার মো. শরীফ আহমদ (২৭) সুনামগঞ্জের নোয়াগাঁও (নয়াগাঁও) গ্রামের আরজোক আলীর ছেলে। বর্তমানে তিনি নগরের আখালিয়ার সুরমা আবাসিক এলাকায় থাকেন।

ফেসবুক পেজে উল্লেখ করা হয়, কোতোয়ালি মডেল থানা-পুলিশের অভিযানে জিন্দাবাজার পয়েন্টে পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া ও পুলিশের ওপর আক্রমণের ঘটনায় জড়িত শরীফ আহমদ গ্রেপ্তার করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি জিন্দাবাজার পয়েন্টে কোতোয়ালি মডেল থানার পুলিশ দায়িত্ব পালনের সময় পুলিশের ওপর হামলা হয়। এতে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি সিলেট নগরের জিন্দাবাজারে সড়ক অবরোধ করেন হকাররা। যুবদল নেতাকে চাঁদা না দেওয়ায় হকারকে উঠিয়ে নেওয়ার অভিযোগ এনে তাঁর মুক্তি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে আন্দোলনে নামেন। রাত ৯টায় জিন্দাবাজার পয়েন্টে অর্ধশতাধিক হকার সড়ক অবরোধ করে রাখেন। এই আন্দোলন চলাকালে পুলিশের ওপর হামলা হয়।

এদিকে আন্দোলনের দুই ঘণ্টার মাথায় বহিষ্কার করা হয় সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জয়দেব চৌধুরী মাধবকে। মাধব নগরের দাঁড়িয়াপাড়ার অজিত চৌধুরীর ছেলে। বহিষ্কারের পরদিন সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার দেবকোনা গ্রাম থেকে সিলেট মহানগর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

সিলেটের চাঁদাবাজীর বিরুদ্ধে বিক্ষোভের সময় পুলিশের ওপর হামলা, যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫