, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লাফার্জের বিরুদ্ধে ষড়যন্ত্র, ঠিকাদারি না পেয়ে মামলা লাফার্জহোলসিম এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ: এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী

‘আর মামলা করলে জানে শেষ করি দিমু’ বলে মৌলভীবাজারে একই পরিবারের তিনকে কুপিয়ে জখম

মৌলভীবাজারের জুড়ীতে দরজা ভেঙে বাড়িতে ঢুকে কাতারপ্রবাসীসহ একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) গভীর রাতে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের হালগরা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁরা হলেন আবদুল মোতালিব (৩৬), তাঁর স্ত্রী রোকসানা বেগম (৩০) ও ভাই আবদুল আজিজ (২৬)। তাঁদের মধ্যে মোতালিব কাতারপ্রবাসী। সম্প্রতি তিনি দেশে এসেছেন।

পরিবারের সদস্যরা জানান, দিবাগত রাত তিনটার দিকে ছয় সদস্যের একদল দুর্বৃত্ত তাঁদের বসতঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এর মধ্যে একজনের মুখোশ পরা ছিল। তাদের হাতে ছিল বিভিন্ন ধরনের দেশি অস্ত্র। সাহ্‌রির জন্য ওই সময় পরিবারের কয়েকজন সদস্য জেগে ছিলেন।

একপর্যায়ে দুর্বৃত্তরা ‘মামলার সাধ মিটাইমু’ বলে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে মোতালিবকে কোপ দেয়। স্বামীকে রক্ষা করতে গেলে তারা রোকসানাকেও কুপিয়ে জখম করে। এ সময় ‘আর মামলা করলে জানে শেষ করি দিমু’ বলেও তারা হুমকি দেয়। এরপর পাশের কক্ষে গিয়ে আবদুল আজিজকেও কুপিয়ে আহত করে তারা। পরে তারা বিভিন্ন কক্ষের আলমারি ও ড্রয়ার ভেঙে প্রায় এক লাখ টাকা, ১০ ভরির মতো স্বর্ণালংকার, ৫টি দামি মুঠোফোন ও ঈদ উপলক্ষে কেনা নতুন জামাকাপড় লুট করে নিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যদের চিৎকার ও কান্নাকাটি শুনে আশপাশের লোকজন ছুটে যান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

বুধবার সকাল সাতটার দিকে ঘটনাস্থলে মোতালিবের মা হাসনা বেগম জানান, তাঁদের বাড়ির সামনের রাস্তা নিয়ে প্রতিবেশী যুক্তরাজ্যপ্রবাসী রফিক মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে মামলা-মোকাদ্দমা হয়েছে। সম্প্রতি সরকারি জরিপকারকের (সার্ভেয়ার) মাধ্যমে মাপজোখ করে তাঁরা রাস্তার মালিকানা বুঝে পান। দুর্বৃত্তরা ঘটনার সময় মামলার কথা উল্লেখ করায় তাঁরা ধারণা করছেন, এ ঘটনার পেছনে প্রতিপক্ষের যোগসাজশ থাকতে পারে।

আজ সকালে অভিযুক্ত রফিক মিয়ার বাড়িতে গিয়ে সেটি ফাঁকা দেখা যায়। তিনিসহ পরিবারের অন্য সদস্যরাও যুক্তরাজ্যে থাকেন। তবে আছকির মিয়া নামের এক ব্যক্তি বাড়িটি দেখাশোনা করেন। তাঁকে খোঁজ করে বাড়িতে পাওয়া যায়নি।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ভূঁইয়া বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। চিকিৎসা নিয়ে ফিরে আহত ব্যক্তিরা লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন।

লাফার্জের বিরুদ্ধে ষড়যন্ত্র, ঠিকাদারি না পেয়ে মামলা

‘আর মামলা করলে জানে শেষ করি দিমু’ বলে মৌলভীবাজারে একই পরিবারের তিনকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫