, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লাফার্জের বিরুদ্ধে ষড়যন্ত্র, ঠিকাদারি না পেয়ে মামলা লাফার্জহোলসিম এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ: এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় তাবলিগ জামাতের দুই সদস্যের মৃত্যু

হবিগঞ্জের বাহুবলে ট্রাকচাপায় তাবলিগ জামায়াতে দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন । আজ বুধবার (২৬ মার্চ) সকাল ৯টায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ (৭৫) ও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. মারুফ (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল থানার ৩নং সাতকাপন ইউপিস্থ চালিতাতলা জামে মসজিদে তাবলিগ জামায়াতে আসেন তারা। আজ বুধবার সকালে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে তারা চলিতাতলা জামে মসজিদ দেখতে যান। সেখান থেকে বাহুবল থানার আদিত্যপুর মসজিদে যাওয়ার সকাল ৯ টায় জন্য ইজিবাইকে রওয়া দেন। ইজিবাইকটি বাহুবল থানার ৩ নম্বর সাতকাপন ইউনিয়নের অন্তর্গত আদিত্যপুর ঈদগাহ সংলগ্ন সিলেট-ঢাকা মহাসড়কে পৌঁছালে ইজিবাইকটিকে পিছন থেকে ধাক্কা দেয় সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-২২-৯৪১৮)।

এ সময় গাড়িটি রাস্তার পাশে পড়ে সেখানেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এ সময় দুর্ঘটনায় আহত আল-মামুন (৬৫) ও বাচ্চু মিয়াকে (৩০) বাহুবল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

খবর পেয়র বাহুবল থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করেন।

দুর্ঘটনায় কবলিত ট্রাক ও টমটম গাড়ি শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ নিয়ে যায়।বাহুবল মডেল থানার সেকেন্ড অফিসার মুকছেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

লাফার্জের বিরুদ্ধে ষড়যন্ত্র, ঠিকাদারি না পেয়ে মামলা

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় তাবলিগ জামাতের দুই সদস্যের মৃত্যু

প্রকাশের সময় : ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫