, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

ধর্ষকদের শাস্তির দাবিতে সিলেটে শিক্ষার্থীদের বিক্ষোভ 

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ মার্চ) বিকেলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ক্যাম্পাসের গোল চত্ত্বর থেকে একটি মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। পরে আবার গোল চত্বরে এসে শেষ হয় মিছিল।

মিছিল পরবর্তী সময়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

এদিকে একই দাবিতে বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে খুন, ধর্ষণ ও নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের ব্যনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভঙ্গুর হয়ে পড়েছে। সারাদেশে অপরাধীরা মাথাছাড়া দিয়ে উঠেছে। দেশে ধর্ষণ বেড়েছে। শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। শহরে শহরে বেড়েছে অপরাধমূলক কর্মকান্ড। অথচ রাষ্ট্র, প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে। রাষ্ট্র নারী ও শিশুদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছে না বলেও মন্তব্য করেন শিক্ষার্থীরা।

পাশাপাশি শিক্ষার্থীরা মাগুরায় ধর্ষণের শিকার আছিয়ার ধর্ষণ কাণ্ডের দ্রুত বিচার দাবি করেন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

ধর্ষকদের শাস্তির দাবিতে সিলেটে শিক্ষার্থীদের বিক্ষোভ 

প্রকাশের সময় : ১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫