, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

ইফতারের আগে ছাতকে সড়ক দুর্ঘটনায় দুই যুবদল নেতা নিহত

  • ছাতক প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ১৫৯ পড়া হয়েছে

সুনামগঞ্জের ছাতকে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (২৩ মার্চ) ইফতারের আগ মুহুর্তে ছাতক মুক্তিরগাঁও নতুন ব্রিজ পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনই যুবদলের রাজনীতির সাথে জড়িত। তারা রোববার বিকেলে বিএনপির কেন্দ্রীয় নেতা মিজান চৌধুরীর সাথে কালারুকা ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ড বিএনপি অঙ্গ-সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালারুকা ইউনিয়নের করছখালি গ্রামের নোয়াব আলীর পুত্র সৌদি আরব প্রবাসী যুবদল নেতা মো: শাহিনুর ইসলাম (৩৪) ও একই গ্রামের ফারুক মিয়ার পুত্র যুবদল নেতা হুমায়ুন রশিদ (৩২)।

দুর্ঘটনায় আহত হলেন, কালারুকা ইউনিয়নের লম্বাহাটি গ্রামের ছাত্রদল নেতা আবিদ হুসাইন মিলন। তাকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত দুই যুবদল নেতা আমার খুব প্রিয়ভাজন ছিল। তারা আমার সাথে ইফতারে যোগ দেয়ার কথা ছিল। কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো। তাদের এই মৃত্যুতে আমি গভীর শোকাহত। আহত একজনকে নগরীর বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

ইফতারের আগে ছাতকে সড়ক দুর্ঘটনায় দুই যুবদল নেতা নিহত

প্রকাশের সময় : ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫