, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

সিলেটে ভোরে গ্রেফতার হয়ে বিকেলে জামিন পেলেন আহবায়ক আক্তার

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হট্টগোল ও মারামারির ঘটনায় গ্রেফতারকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহবায়ক আক্তার হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৩মার্চ) বিকালে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিজ্ঞ বিচারক ছগির আহমদ মঞ্জুর করেন আক্তার হোসেনের জামিন।

এর আগে আজ ভোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মাহবুবুর রহমান শান্তের করা মামলায় মহানগরের জালালাবাদ থানার আউশা এলাকা থেকে তাকে গ্রেফতার করে এসএমপির শাহপরান থানা পুলিশ। গ্রেফতারকৃত আখতার হোসেন ওই এলাকার আব্দুল মুনিরের পূত্র।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি বলেন, শুনানিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিজ্ঞ বিচারক আসামী আক্তারের হোসেনের জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গতকাল শনিবার বিকালে সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন মাহবুবুর রহমান শান্ত নামের সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রাতে এই ঘটনায় শাহপরান (রহ.) থানায় শান্ত বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় বৈষম্য বিরোধী আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আখতার হোসেনকে গ্রেফতার করা হয় । এরপর তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।

এ ব্যাপারে শাহপরান (রহ.) অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গ্রেফতারের পর দুপুরে অভিযুক্ত আখতারকে আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। তিনি ওই মামলার তিন নাম্বার আসামি।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

সিলেটে ভোরে গ্রেফতার হয়ে বিকেলে জামিন পেলেন আহবায়ক আক্তার

প্রকাশের সময় : ১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫