, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

ওসমানীনগরে ধান ক্ষেত থেকে যুবকের রক্তমাখা লাশ উদ্ধার

সিলেটের ওসমানীনগর উপজেলায় ধান ক্ষেত থেকে মাখন মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ওসমানীনগর থানা পুলিশ।

২২ মার্চ (শনিবার) সকাল সাড়ে ১২ টায় উপজেলার আইলাকান্দি গ্রামের বাড়ীর পাশে ধানক্ষেতে শরীরে জখম ও রক্তমাখা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

মাখন মিয়ার বর্তমান ঠিকানা তাজপুর ইউনিয়নের আইলাকান্দি গ্রামে হলেও স্থায়ী ঠিকানা একই উপজেলার দয়ামীর ইউনিয়নের কুরুয়া গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ শে মার্চ রাত ১১ টার সময় প্রয়োজনীয় কাজে মাখন মিয়া বাড়ী হতে বেড় হন। রাতভর বাড়ীতে না আসায় তার স্ত্রী রেনু বেগম আত্মীয়স্বজনকে বিষয়টি অবগত করেন। সকালবেলা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরে বাড়িরপাশে ধানক্ষেতে জুতা এবং রক্ত দেখে মামাতো ভাই ফটিক মিয়ার সন্দেহ হলে পাশেই ধানক্ষেতে মাখন মিয়াকে খুজেন তিনি। একপর্যায়ে তিনি ধান ক্ষেতে রাতের আধারে কে বা কারা হত্যা করে মাখন মিয়ার লাশ পড়ে থাকতে দেখে দ্রুত পুলিশে খবর দেন।

খবর পেয়ে তাৎক্ষনিক সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর) সার্কেল মো. আশরাফুজ্জামান, অফিসার্স ইনচার্য (ওসি) মো.মোনায়েম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। উদ্ধারকৃত লাশটির শরীরের বিভিন্ন জায়গায় দাঁড়ালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

ওসমানীনগরে ধান ক্ষেত থেকে যুবকের রক্তমাখা লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫