, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

লন্ডনে ছেলের মৃত্যুর ১০ দিন পর সিলেটে মারা গেলেন বাবা

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে সড়ক দুর্ঘটনায় নাফিজুল হক শাকিল নামে এক শিক্ষার্থী মারা যাওয়ার দশ দিনের মাথায় মারা গেছেন তার বাবা। হৃদরোগে আক্রান্ত হয়ে ফজলুল হক চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে সিলেট নগরীর রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

ফজলুল হক সিলেটের কানাইঘাট উপজেলার বাণীগ্রামের বাসিন্দা। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মো. কামরান।

পরিবারের বড় ছেলে নাফিজুল হক শাকিল (২৩) এক বছর আগে স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে যান। পার্টটাইম হিসেবে ডেলিভারির কাজ করতেন। গত ১৪ জানুয়ারি পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে বাইসাইকেল চালানোর সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারের চালক হঠাৎ দরজা খুললে তাতে ধাক্কা খান শাকিল। এ সময় তিনি রাস্তায় ছিটকে পড়েন। ওই সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির লরি তাকে চাপা দেয়। পরে পূর্ব লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

এদিকে ছেলের মৃত্যুর সংবাদে হৃদরোগ আক্রান্ত হন বাবা ফজলুল হক। সিলেটে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনিও মারা যান।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

লন্ডনে ছেলের মৃত্যুর ১০ দিন পর সিলেটে মারা গেলেন বাবা

প্রকাশের সময় : ১২:৪১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬