, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

ফেলে দেওয়া সিগারেট থেকে ওসমানী হাসপাতালে অগ্নিকাণ্ড, অ্যাম্বুলেন্সচালক অসুস্থ

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভানোর সময় ফায়ার এক্সটিংগুইশারের গ্যাসে এক অ্যাম্বুলেন্সচালক অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের পঞ্চম তলার ২৩ নম্বর ওয়ার্ডে (শিশু সার্জারি) এ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২৩ নম্বর ওয়ার্ডের একটি শৌচাগারে কেউ ধূমপান করে অবশিষ্ট অংশ বাইরে ফেলে দেন। এতে কার্নিশে জমে থাকা ময়লায় আগুন ধরে যায় এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর রোগী, রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

আগুন নেভানোর চেষ্টা চলাকালে ফায়ার এক্সটিংগুইশারের গ্যাসে এক অ্যাম্বুলেন্সচালক শ্বাসকষ্টে আক্রান্ত হন। তাঁকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

অগ্নিকাণ্ডের কারণে কিছু সময়ের জন্য শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাসেবা বন্ধ রাখা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক মাহবুবুল আলম বলেন, ‘২৩ নম্বর ওয়ার্ডে কেউ একজন ধূমপান করে আগুন বাইরে ফেলে দেওয়ায় এ ঘটনা ঘটে। আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

তিনি আজ শনিবার দুপুরে আরও জানান, এ ঘটনায় হাসপাতালের পরিচালক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

ফেলে দেওয়া সিগারেট থেকে ওসমানী হাসপাতালে অগ্নিকাণ্ড, অ্যাম্বুলেন্সচালক অসুস্থ

প্রকাশের সময় : ১১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬