, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণায় কাল সিলেটে আসছেন ছাত্রসংসদগুলোর ভিপি-জিএস

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সিলেটে গণজমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে ঐক্যবদ্ধ ছাত্রসংসদ। আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) দুপুর ২টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে এ গণজমায়েত অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্রনেতারা অংশ নেবেন। গণজমায়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু)-এর নির্বাচিত ভিপি ও জিএসসহ বিভিন্ন শ্রেণি-পেশার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

গণজমায়েতের বিষয়টি নিশ্চিত করে ছাত্রশিবির সিলেট মহানগর শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক এনামুল ইসলাম এনাম বলেন, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দেশব্যাপী সচেতনতা ও ঐক্য গড়ে তুলতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি সর্বস্তরের শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণায় কাল সিলেটে আসছেন ছাত্রসংসদগুলোর ভিপি-জিএস

প্রকাশের সময় : ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬