, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

প্রার্থীদের কোলাকুলি: সিলেটে ‘সম্প্রীতির নির্বাচনী সংলাপ’

সিলেট শহরের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত নির্বাচনী সংলাপে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একত্রিত হয়ে সৌহার্দ্যের পরিচয় দেন। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সিপিবির প্রার্থীরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও খোশগল্পে মেতে ওঠেন।

প্রথম আলো ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে ‘সহিংসতা নয়, গড়ি সম্প্রীতির সিলেট’ শীর্ষক এই সংলাপে প্রার্থীরা জয়–পরাজয়কে তুচ্ছ মনে করে বললেন, সিলেটের সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখা সবার দায়িত্ব।

সংলাপে সিলেট–১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীর ও জামায়াতে ইসলামী প্রার্থী হাবিবুর রহমান, সিলেট–৪ আসনের আরিফুল হক চৌধুরী ও জয়নাল আবেদীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সিপিবির প্রার্থী মাহমুদুল হাসান ও মোহাম্মদ আনোয়ার হোসেন কুশল বিনিময় করেন।

সংলাপ সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের উপাচার্য মোহাম্মদ জহিরুল হক, সুজন সিলেটের সভাপতি সৈয়দা শিরিন আক্তারসহ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধি।

বক্তারা বলেন, সিলেট সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় দিক থেকে দেশের অন্য অঞ্চলের জন্য উদাহরণ। নির্বাচনের আগে ও পরে সহিংসতা না ঘটানো এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করা রাজনৈতিক নেতাদের দায়িত্ব।

সংলাপে চা–শ্রমিক ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনমান, যোগাযোগ–সংকট নিরসন, শিল্পায়ন, সামাজিক নিরাপত্তা, পর্যটন উন্নয়ন ও সিলেট অঞ্চলের সামগ্রিক উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচিত হয়।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

প্রার্থীদের কোলাকুলি: সিলেটে ‘সম্প্রীতির নির্বাচনী সংলাপ’

প্রকাশের সময় : ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬