, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান
গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের নির্বাচনী জনসভা

এবার ইসলামী শক্তিকে ক্ষমতায় দেখতে চায় জনগণ : মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, দেশের মানুষ এখন পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। দুর্নীতি, সন্ত্রাস ও পুরোনো রাজনৈতিক সংস্কৃতির অবসান চায় জনগণ। এই জনসমর্থনের প্রতিফলন ঘটবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে।

তিনি মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বহুমুখী স্কুল সংলগ্ন মাঠে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, শাহজালালের পূণ্যভূমি সিলেট আগামী দিনে ইসলামপন্থীদের শক্ত ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত হবে। আজকের এই জনসভা প্রমাণ করে দিয়েছে—গোলাপগঞ্জ-বিয়ানীবাজার এখন দাঁড়িপাল্লার ঘাঁটি। দেশের প্রতিটি মানুষের মুখে মুখে পরিবর্তনের আওয়াজ শোনা যাচ্ছে। জনগণ আর পুরোনো ব্যর্থ নেতৃত্বকে ক্ষমতায় দেখতে চায় না।

তিনি আরও বলেন, অনেকেই বলছেন—সবাইকে দেখেছি, এবার ইসলামী দলগুলোকে ক্ষমতায় দেখতে চাই। আগামী দিনের রাজনীতি হবে বাংলাদেশপন্থী রাজনীতি। কারণ এই দেশ শাহজালালের দেশ, এই দেশ ঈমানদার জনগণের দেশ।

সমাবেশে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে গণ-অভ্যুত্থান সফল হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের পথ সুগম হবে।

তিনি ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আলেম-ওলামা ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।

গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের মাস্টার আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাবিবউল্লাহ দস্তগীর ও সহকারী সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

তিনি বলেন, ১১ দলীয় ঐক্য বিজয়ী হলে আগামী দিনের প্রধানমন্ত্রী পাবে সিলেটবাসী। জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সিলেটের ছয়টি আসনে জোট প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে। পাশাপাশি ভারতীয় আগ্রাসন রুখে দিতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, নির্বাচিত হলে আধুনিক, নিরাপদ ও উন্নত গোলাপগঞ্জ-বিয়ানীবাজার গড়ে তোলা হবে তাঁর প্রধান অঙ্গীকার।

জনসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন নিয়াজী, সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, মহানগর শিবিরের সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মুমেন জাহেদী ক্যারলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের নির্বাচনী জনসভা

এবার ইসলামী শক্তিকে ক্ষমতায় দেখতে চায় জনগণ : মামুনুল হক

প্রকাশের সময় : ১০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬