, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

বাংলাদেশ বিক্রি করেছে স্বৈরাচার সরকার: তারেক রহমান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৬০ পড়া হয়েছে

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করেন, গত ১৫–১৬ বছর ধরে স্বৈরাচার সরকার ক্ষমতায় থেকে উন্নয়নের নামে দেশকে অন্য দেশের কাছে বিক্রি করে দিয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “আমরা দেখেছি কীভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। উন্নয়নের নামে দেশকে বিক্রি করা হয়েছে। দিল্লি নয়, পিন্ডি নয়—সবার আগে বাংলাদেশ।”

তিনি বলেন, দেশ ও বিদেশে বসে ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয় রয়েছে। তবে অতীতের মতো জনগণ ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিএনপির চেয়ারম্যান বলেন, “আমরা ‘টেক ব্যাক বাংলাদেশ’ আন্দোলনের অর্ধেক পথ পেরিয়েছি। স্বৈরাচারমুক্ত বাংলাদেশ করেছি, এখন গণতন্ত্রের যাত্রা শুরু করতে হবে। ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়েই সেই যাত্রা শুরু হবে।”

জনসভায় তিনি কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকবান্ধব নীতি গ্রহণ করা হবে এবং জিয়াউর রহমানের মতো খাল খননসহ জনকল্যাণমূলক কাজ করা হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান বলেন, “আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে নবী করিম (সা.)-এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশ পরিচালনা করা হবে।”

এ সময় তিনি উপস্থিত জনতাকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

বাংলাদেশ বিক্রি করেছে স্বৈরাচার সরকার: তারেক রহমান

প্রকাশের সময় : ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬