, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

বিশ্বনাথে বিয়ের ১৬ দিনের মাথায় আগুনে পুড়ে নববধূর মৃত্যু

ঘটনাস্থল পরিদর্শন করছেন বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান।

সিলেটের বিশ্বনাথে বিয়ের মাত্র ১৬ দিনের মাথায় আগুনে পুড়ে এক নববধূর মৃত্যু হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দ্বীপবন্দ বিলপাড় গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নববধূর নাম রেছনা বেগম (১৮)। তিনি ওই গ্রামের আব্দুল মালিকের স্ত্রী। রেছনার বাবার বাড়ি উপজেলার অলংকারী ইউনিয়নের আলমনগর গ্রামে। চলতি বছরের ২ জানুয়ারি পারিবারিকভাবে আব্দুল মালিকের সঙ্গে তার বিয়ে হয়।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে আব্দুল মালিক তার বড় ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসার জন্য সিলেট শহরের একটি ক্লিনিকে নিয়ে যান। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরাও বাড়ির বাইরে ছিলেন। তখন বাড়িতে রেছনা বেগম ও আট বছর বয়সী এক শিশু ছাড়া আর কেউ ছিলেন না।

বিকেল সাড়ে ৩টার দিকে রান্নাঘর থেকে চিৎকারের শব্দ শুনে এক প্রতিবেশী এগিয়ে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। পরে দরজার পাশে থাকা একটি ছিদ্র দিয়ে হাত ঢুকিয়ে দরজা খুললে রেছনা বেগমকে আগুনে জ্বলতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রেছনা বেগমের মৃত্যু হয়।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান। তিনি জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নববধূর মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

বিশ্বনাথে বিয়ের ১৬ দিনের মাথায় আগুনে পুড়ে নববধূর মৃত্যু

প্রকাশের সময় : ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬