, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা, সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ

শাকসু নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশের পর নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তাদের অবরুদ্ধ করেছেন বিক্ষুব্ধ প্রার্থী ও শিক্ষার্থীরা। পাশাপাশি সিলেট-সুনামগঞ্জ মহাসড়কও অবরোধ করেছেন তারা।

আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে প্রশাসনিক ভবনে তালা দেয়া হয়। প্রশাসনিক ভবন ঘিরে অবস্থান নিয়ে স্লোগান-মিছিলে বিক্ষোভ করেন প্রার্থী ও শিক্ষার্থীরা। একই সময় বিশ্ববিদ্যালয়ের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেও বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধদের মধ্যে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল, ছাত্রদল সমর্থিত প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী ঐক্যবদ্ধ প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীদের ঘটনাস্থলে দেখা গেছে। তাদের কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, মঙ্গলবার নির্ধারিত সময়েই ভোট হতে হবে। এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন।

এদিকে, দুপুরে নতুন সামাজিক ভবনের শিক্ষক মিলনায়তনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন সংবাদ সম্মেলনে জানান, বিএনপিপন্থি আট জন শিক্ষক নির্বাচন কমিশনের দায়িত্ব পালন থেকে সরে দাঁড়িয়েছেন। বিপরীতে অপর এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীপন্থি শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচারস লিংক-ইউটিএল’র বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম মঙ্গলবার নির্বাচনের দাবি জানান। পাশাপাশি নির্বাচন সুষ্ঠু ও সফল করতে সর্বোচ্চ সহায়তারও প্রতিশ্রুতি দেন।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা, সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ

প্রকাশের সময় : ১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬