, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লাফার্জহোলসিম এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ: এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা

সিলেটে সেনাবাহিনীর অভিযানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের ২ নেতার বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ১৫২ পড়া হয়েছে

সিলেটে মধ্যরাতে অভিযান চালিয়ে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করেছে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন : সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সেলিম মিয়া।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটকের সময় তাদের কাছ থেকে দা, লাঠি, চাকু, হাতুড়িসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র, একাধিক মোবাইল ফোন এবং কয়েকটি ল্যাপটপ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে আনোয়ার হোসেন মানিককে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর অভিযানে অংশ নেওয়া দল। পরে বিকেলে তাকে সন্দেহভাজন হিসেবে আদালতে সোপর্দ করা হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল জাকির এ তথ্যটি নিশ্চিত করে জানান, সকালে মানিককে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করে। বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, উদ্ধারকৃত দা, লাঠি ও অন্যান্য সামগ্রী অস্ত্র আইনের আওতায় পড়ে না।

অন্যদিকে, একই সময় নগরীর পীরমহল্লা এলাকার বাসা থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সেলিম মিয়াকেও আটক করা হয়।

আনোয়ার হোসেন মানিকের পরিবারের দাবি, বুধবার গভীর রাতে আনুমানিক রাত ৩টার দিকে সেনাবাহিনীর সদস্যরা তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে যান।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তদন্তের কথা জানানো হয়েছে।

লাফার্জহোলসিম এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ: এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ

সিলেটে সেনাবাহিনীর অভিযানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের ২ নেতার বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশের সময় : ০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬