, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লাফার্জহোলসিম এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ: এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা

সিলেটে বাল্যবিবাহ রুখে দিল উপজেলা প্রশাসন, মুচলেকায় বন্ধ হলো বিয়ে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন এলাকা বিছনাকান্দিতে আইনকে ফাঁকি দিয়ে আয়োজন করা বাল্যবিবাহ শেষ মুহূর্তে ভেস্তে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (দুপুর ১২টা) গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

স্থানীয় গোরাগ্রামের মৃত ময়নুল ইসলামের সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত ১৬ বছর বয়সী কন্যা হাফিজা আক্তারের সঙ্গে উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের নোয়াগাঁও খুরী গ্রামের আনফর আলীর ছেলে রাজু আহমদের বিয়ের প্রস্তুতি চলছিল।

খবর পেয়ে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল হঠাৎ বিয়ে বাড়িতে উপস্থিত হন। এসময় বিয়ে বাড়িতে উৎসবের আমেজ মুহূর্তেই উত্তেজনায় রূপ নেয়।

পরিস্থিতি বিবেচনায় মেয়ের অভিভাবকের কাছ থেকে ভবিষ্যতে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ে না দেওয়ার অঙ্গীকারে মুচলেকা আদায় করা হয় এবং আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন বন্ধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, বাল্যবিবাহের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের মাধ্যমে বিয়ে বন্ধ করা সম্ভব হয়েছে এবং অভিভাবকরা ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়াবেন না বলে আশ্বাস দিয়েছেন।

লাফার্জহোলসিম এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ: এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ

সিলেটে বাল্যবিবাহ রুখে দিল উপজেলা প্রশাসন, মুচলেকায় বন্ধ হলো বিয়ে

প্রকাশের সময় : ০২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬